নিউজ ডেস্ক: কলম টিভি
সারা বিশ্ব বর্তমানে করোনা আতঙ্কে রয়েছে সাথে বাংলাদেশ ও করোনার ঝুঁকিতে, দিন দিন আক্রান্তের সংখ্যা ও বাড়ছে।
দেশ এখন লকডাউনে, করোনা পরিস্থিতে স্বাভাবিক রাখতে পর্যায়ক্রমে লকডাউনের সময়সীমা ও বৃদ্ধি করা হয়েছে সাথে বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন ক্ষেত্রে দেয়া হচ্ছে ক্রান ও সহায়তা। গরীব, মধ্যবিত্ত ও অসহায়দের মাঝে সরকার, প্রভাবশালী, ও স্থানীয় বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে।
সরকারী বিভিন্ন পদক্ষেপে সহায়তা করার জন্য এবার এগিয়ে এলো চট্টগ্রামের সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় “পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়”। আজ ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ নুরুল আনোয়ারের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রসাশকের নিকট করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি সকল কার্যক্রমে সহায়তা করতে সরকারী তহবিলে ৫,০০,০০০/- (পাচঁ লক্ষ টাকা) অনুুদান হিসেবে দেয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ নুরুল আনোয়ার ও চট্টগ্রাম জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন সহ আরো অনেকে।







Discussion about this post