নিউজ ডেস্ক : চট্টগ্রামের প্যারেডগ্রাউন্ডে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী তাফসির মাহফিল উপলক্ষ্যে কল্যাণ প্রকাশনীর বুক স্টল উদ্বোধন করা হয়েছে। স্টল নম্বর ৬৬।
উদ্বোধন করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি ও ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা নজরুল ইসলাম।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান। এই সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, কোতোয়ালী থানার উপদেষ্টা মোস্তাক আহমেদ, মহানগর ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন, ফেডারেশনের সদরঘাট থানা সভাপতি আব্দুর রহমান বেলাল ও বাকলিয়া থানা সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, বই মানুষের আপনজন। বই মানুষের চিন্তা চেতনা ও কর্মের জগতে পরিবর্তন আনে। বইয়ের মাধ্যমে একটি সমাজ-রাষ্ট্রে নানা পরিবর্তন আসে। কল্যাণ প্রকাশনী শ্রমজীবী মানুষের পক্ষে ইতিবাচক পরিবর্তনের জন্য বইসহ নানাবিধ প্রকাশনা প্রকাশ করছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের পথে কল্যাণ প্রকাশনীর প্রকাশনা সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
এস এম লুৎফর রহমান বলেন, কল্যাণ প্রকাশনী কর্তৃক প্রকাশিত বইপত্র ও প্রকাশনী সামগ্রী ইতোমধ্যে ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। সর্বমহলে কল্যাণ প্রকাশনীর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আশা করছি তাফসির মাহফিলে আগত শ্রোতারা এই স্টল থেকে ইসলামী শ্রমনীতি সম্পর্কে বিশদ জানতে বইসহ অন্যান্য প্রকাশনা সামগ্রী সংগ্রহ করবেন।







Discussion about this post