ফেইসবুক লাইভের চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কথামালা ও গানে গানে রবীন্দ্রনাথকে ১১মে বিকেল স্মরণ করা হয়। এতে স্বরচিত কবিতা পাঠ করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি রাজীব ঘাঁটি, কথামালায় অংশ নেন বিশিষ্ট লেখক ও সংগঠক মোঃ কামাল উদ্দীন সঙ্গীত পরিবেশন করেন আগরতলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমর ঘোষ, চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে, কাকলী দাশগুপ্ত, মানিক নন্দী, কথামালায় অংশ পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক তারকনাথ দত্ত চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সাংগাঠনিক সম্পাদক বিজয় শংকর চৌধুরী, সুমন চৌধুরী, ছাত্রনেতা মঞ্জুর আলম প্রমুখ। হারমোনিয়ামে ছিলেন সঙ্গীতশিল্পী আবু হানিফ চৌধুরী, তবলায় ছিলেন জোবায়ের হোসেন জুয়েল, সুচয়ন দে জয়, কাব্য দাশ। অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।
সভার শুরুতে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে নিহতের প্রতি নিরবতা ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এক বিবৃতিতে অতিথিরা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ধ্রুবতারা। রবীন্দ্রনাথবিহীন বাংলা সাহিত্য অসম্পূর্ণ। রবীন্দ্রনাথকে আমরা বাংলা সাহিতের বটবৃক্ষ হিসেবেও তুলনা করতে পারি। রবীন্দ্র চর্চা ও চিন্তাধারা আজও সমাজবাস্তবতায় সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা সাহিত্যের প্রতিটি শাখা প্রশাখায় রবীন্দ্র সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি যেটিতে হাত দিয়েছিলেন সেটিই স্বমহিমায় উজ্জ্বলতর হয়েছে।
Discussion about this post