বিড়াল হলেও জাতে তো মা !
সংবাদ সংগ্রহে:
নজরুল ইসলাম হাবিবী
**
বাচ্চা অসুস্থ্য হলে কোন্ মায়ের ভাল লাগে বলুন? তেমনি এক বাচ্চাকে নিয়ে এক মা হাসপাতালে হাজির। ঘটনা খুবই স্বাভাবিক। কিন্তু ঐ মা যদি হয় ‘বিড়াল মা’, তাহলে কেমন শোনায়!
হ্যা, সত্যি তাই। এক ‘বিড়াল মা’ তার তুলতুলে বাচ্চার অসুখে স্থির থাকতে পারলো না। বিড়াল হলেও তার মাতৃহৃদয় হাহাকার করে উঠলো শিশু বিড়াল সন্তানের জন্য। বিড়াল মা তার মুখ দিয়ে বিড়ালছানাকে কামড়ে ধরে সোজা গিয়ে হাজির হলো মানুষের চিকিৎসা করার হাসপাতালে। কারণ মানুষ আর পশু হাসপাতালের পার্থক্য সে বোঝে না যে! কিন্তু বিড়াল হলেও সে বোঝে বাচ্চার জন্য মা হিসাবে কি করতে হয়।
এ চমৎকার মমত্ববোধের সুন্দর ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে। জানা গেছে, ঐ বিড়াল মা, তার বিড়াল ছানাটি নিয়ে থাকে পথের ধারে। আর পথে থাকার কারনেই বিড়ালছানাটি অসুস্থ হয়ে পড়ে, তাই মা বিড়াল হাসপাতালে গিয়ে হাজির হয়!
ভাগ্য ভালো যে, বিড়ালটি একেবারে সঠিক জায়গাতেই তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। ঠিক হাসপাতালটির ডাক্তার নার্সদের কাছেই বিড়ালটি তার শিশুকে মুখে করে নিয়ে যায়। ডাক্তাররাও বিড়াল মাকে হতাশ করেননি। চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ছোট্ট কটন বলের মত সুন্দর আর নরম বিড়াল ছানাটিকে তারা তুলে নিয়েছেন কোলে। পরীক্ষা করে দেখেছেন, বিড়ালটির বিশেষ কোন সমস্যা আছে কিনা। সঙ্গে মা ও ছানা বিড়ালকে কিছু দুধ আর খাবার দিয়ে আপ্যায়নও করা হয়। এসব পেয়ে তারাও একটু শান্ত হয়। মা ও ছানা উভয়েরই স্বাস্থ্য ঠিক আছে বলে জানা গেলেও পরে তাদের পশু ডাক্তারের কাছে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
🌱
শিক্ষনীয় কথাটি পোস্ট করতে পেরে আমি আনন্দিত।
এখন আপনারা আপনাদের দেশের সাথে মিলিয়ে পড়ুন।







Discussion about this post