নিউজ ডেক্স, কলম টিভিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৩ বসত ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার হাজি নুরুল হক সওদাগরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন নুরু ছফা, নুরুন্নবী, গোলাম দস্তগীর, আবদুল কাদের, মোঃ ওমর, নুরুল ইসলাম, আহম্মদ জালাল, শাহর বানু, মোঃ হোসেন, মোঃ হাশেম, আবুল হাশেমের স্ত্রী, মোঃ নাছের ও মোঃ সৈয়দ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মনসুর আলম বলেন, বিকেলে শাকপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী নুরুল হক সওদাগরের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশের ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...







Discussion about this post