বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের ৫৭ তম জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খানের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ১টি ডিগ্রি কলেজ এবং ৪ টি উচ্চ বিদ্যালয়ে ফলজ এবং বনজ বিভিন্ন ধরণের গাছ রোপন করেন।
তিনি আমাদের বলেন, আজ আমাদের প্রিয়নেতার জন্মদিন। দেশের পরিস্থিতি ভাল নেই, তাই এই পরিস্থিতিতে কেক কেটে জন্মদিন উৎযার্পন করার সুযোগও নেই। এবং অাজ বিশ্ব পরিবেশ দিবসও। প্রিয়নেতার জন্মদিন এবং পরিবেশ দিবস দুটাই একসাথে। তাই আমি আমাদের ছাত্রলীগের ভাইদের নিয়ে পোমরা ইউনিয়নের ১টি কলেজ এবং ৪টি উচ্চ বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ ১টি কলেজ এবং উচ্চ বিদ্যালয় ফলজ এবং বনজ বৃক্ষ রোপণ করলাম বাকী ৩ টি উচ্চ বিদ্যালয়ে আগামীকাল রোপণ করবো।
সে সময় বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, পোমরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা ইমাম উদ্দীন অপু, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ ৬নং ওয়ার্ড শাখার সভাপতি শ্রীমান সাজু চক্রবর্ত্তী, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল, বাদশা, জাহেদ, জাহাঙ্গীর মানিক,সুমন সাব্বির, মামুন সহ প্রমুখ।
Discussion about this post