মোফাচ্ছেল হক শাহেদ
পাথর ছুঁড়ে মানুষ মেরে-
করছে যারা আহ্লাদ;
কে বলেছে তোরা মানুষ?
বিবেক চোখে জল্লাদ।
দিনদুপুরে রাস্তাঘাটে-
এ কী মানবলীলা!
নিষ্পাপ প্রাণ নিচ্ছে কেড়ে-
শিয়রে মানব শিলা।
মানবতার নির্মমতা- দেখে জাতির অশ্রু ঝরে,
ধর্মাবতার রায় বিচারে- ফাঁসি হলে মন ভরে।
কার পেটে তোর জন্ম হলো-
তুই মানুষরূপী শয়তান;
দল করিস্ তাই বল প্রয়োগে-
তোর নৃত্য জয়গান।
নৃশংস সব হত্যাকারী-
যে দলের হউক বজ্জাল;
প্রকাশ্যে দম সাবাড়কারী-
সে তো দণ্ডিত দজ্জাল।।
আল ধাফরা,
আবুধাবি ওয়েস্টার্ন রিজিওন, ইউএই
12.07.2025







Discussion about this post