মানব কুকুর
মোফাচ্ছেল হক শাহেদ
*
কত শত গত হয়-
নত হয় না কেউ,
বাপ গেলো দাদা গেলো-
প্রাণ প্রিয় স্বজন গেলো-
কিঞ্চিৎ রেশ পেলে ঘেউ।
হাত গেলো পা গেলো-
চোখ গেলো মুখ গেলো-
হায়াশরম সবই গেলো;
তবু্ও নত হয় না কেউ,
কিঞ্চিৎ রেশ পেলে ঘেউ।
চেনাজানা পল্লী-শহর
অলিগলি দিল্লি নহর-
সাক্ষ্যপ্রমাণ দৃশ্যমান;
মানব কুকুরের নেই চক্ষুষ্মান।
নবযুগে নভোযান সর্বনাশা বিশ্বমান।
দ্বিপদ বিবাদে বর্বর যুদ্ধ বহর,
চতুষ্পদ আচরণে কষ্টে অষ্টপ্রহর।
মানব কুকুরেরা নত হয় না কেউ,
কিঞ্চিৎ রেশ পেলে করে ঘেউ-ঘেউ।।
*
13.06.2025
মদিনাত যায়েদ,
আবুধাবি ওয়েস্টার্ন রিজিওন,ইউএই।







Discussion about this post