নিউজ ডেস্ক: গাজী রাসেল হাসান।
সরকারি আদেশ অমান্য করে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর একটি মোমবাতি কারখানা খোলা রাখায় হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন আজ(১৩এপ্রিল) সোমবার দুপুরে অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন
এবং কর্মরত শ্রমিকদেরকে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ত্রাণ ভর্তি ভালোবাসা থলে (প্রায় ১০ দিনের চাল ডাল) দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য,প্রচন্ড গরমে সামাজিক দূরত্ব না মেনেই সেখানে কাজ করছিলেন প্রায় ২০ জন শ্রমিক। হাটহাজারী এবং এর আশেপাশের উপজেলার শ্রমিক তারা।







Discussion about this post