নিউজ ডেক্সঃ
করোনা সংক্রমণ ঠেকাতে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের প্রবেশ মূখে জীবাণু নাশক ডিজিটাল স্প্রে মেশিন বসিয়েছন দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনী।
এই মাঠে বসানো হয়েছে অস্থায়ীভাবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কেনাবেচার বাজার। শনিবার সকালে সেনাবাহিনীর মেজর এসএম আহসানুর রহমানের নেতৃত্বে এই স্প্রে মেশিন বসানো হয়।
তিনি জানান, এই বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা প্রবেশ করলেই তাদের শরীরে জীবাণু নাশক পানি ছিটিয়ে স্প্রে করা হবে।
সেনা সদস্যের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী।







Discussion about this post