নিউজ ডেক্সঃ
করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুলতানপুর ৩১ শয্যা হাসপাতাল, ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, কমিনিউটি ক্লিনিকে দায়িত্ব পালনরত ডাক্তার, নার্স,কর্মচারীদের সুরক্ষায় দু”হাজার পিস সার্জিকেল মাস্ক দেয়া হয়েছে।
রোববার( ১৯ এপ্রিল) দুপুরে স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় ও এমপির পুত্র তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর প্রদত্ত এসব মাস্ক রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নুর আলম দীনের কাছে হস্তান্তর করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।







Discussion about this post