মো: কুতুব উদ্দিন রাজু, চট্টগ্রাম : গত ২৬ অক্টোবর শনিবার রাউজান উপজেলায় জামুয়াইন বেণুবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রথম পর্বে- অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান ও সদ্ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি (ভারপ্রাপ্ত), সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো। উদ্ধোধক ছিলেন জামুয়াইন বেণুবন বিহারের অধ্যক্ষ, রাষ্ট্রপাল থেরো। প্রধান অতিথি ছিলেন ভদন্ত বোধিপাল মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ’র সভাপতি, প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত দেবমিত্র মহাথেরো, ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, ভদন্ত শাসনশ্রী মহাথেরো। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত বুদ্ধরত্ন মহাথেরো, ভদন্ত অক্ষয়ানন্দ থেরো, ভদন্ত সুমনশ্রী থেরো’সহ মহান প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ।
উল্লেখ্য প্রথম পর্বের সূচনায় ভদন্ত রাষ্ট্রপাল থেরো’র সংকলক কর্তৃক ‘সদ্ধর্ম শিক্ষানীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।







Discussion about this post