চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রুপালী ব্যাংকের সাবেক পরিচালক, দক্ষিণজেলা আওয়ামীলীগনেতা, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপদেষ্ঠা জননেতা আবু সুফিয়ানের ছোট ভাই মোহাম্মদ শাহাজাহান (৬০) আজ ১ মে রাত ৯ টায় ঢাকাস্হ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ ভাইসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালসহ নেতৃবৃন্দ।
এক শোকবিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Discussion about this post