নাট্যজন-সাংবাদিক প্রদীপ দেওয়ানজী বলেছেন, সাহিত্য সত্যকে ধারণ করে। মানবীয় অভিজ্ঞতায় জীবনকে ঋদ্ধ করার যে পন্থা সাহিত্য নির্দেশ করে চট্টগ্রামে বিশেষ সম্মেলনের মধ্য দিয়ে আমরা তার রূপরেখার সন্ধান পেতে পারি। সাহিত্যিককে সময়ের সাথে সাথে নিজেকে নবায়ন করে নিতে হয়। চারপাশের মুহুমূর্হু পরিবর্তনকে আত্মস্ত করতে হয় এবং ইতিবাচক দৃষ্টিতে জীবনকে অবলোকন করতে হয়। জীবনরসের সন্ধান না পেলে সাহিত্য মানুষের সঙ্গে সংযোগহীন হতে শুরু করে তবে প্রকৃত লেখক লিখেন নিজেরই জন্য। নিজের মধ্য দিয়ে তিনি সমষ্টিপাঠককে এবং বৃহদার্থে এই চলমান সময়কে ধারণ করেন। কলম সাহিত্য সংসদ লন্ডনের উদ্যোগে এবং আমরা করবো জয়ের সার্বিক সহযোগিতায় আগামী ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠেয় বিশেষ সাহিত্য সম্মেলন উপলক্ষে আয়োজিত ২য় প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ও ইউকে সরকারের রেজিস্টার্ড চ্যারিটিবল অর্গানাইজেশন সারাহ হাবিব ট্রাস্ট লন্ডনের সহযোগী সংস্থা কলম সাহিত্য সংসদ লন্ডনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি শওকত বাঙালির সভাপতিত্বে গত ১ ফেব্রুয়ারি চট্টলবন্ধু এসএম জামাল উদ্দিন মিলনায়তনে সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, সাহিত্যিক এওয়াইএমডি জাফর, মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, মুক্তিযোদ্ধা কবি মিনু রাণী দাশ, কবি এজাজ ইউসুফী, কবি ওমর কায়সার, সম্মেলনের কো-চেয়ারম্যান ও সিইউজের কবি নাজিমুদ্দীন শ্যামল, শিশুসাহিত্যিক অরূণ শীল, কবি অমিত বড়ুয়া, কবি আশীষ সেন, কবি অনিন্দ্য টিটো, শিল্পী আজিজুল কদির, ছড়াশিল্পী আহসানুল কবির রিটন, ছড়াশিল্পী সুসেন কান্তি দাশ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, করুণা আচার্য, এসএমএইউ জাহাঙ্গীর হাছান, শেখ আনোয়ার হোসেন রানা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে বিশেষ সাহিত্য সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করা হয় এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন উপলক্ষে প্রকাশিতব্য স্মারকের জন্য কবিতা/ছড়া আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে ১ কপি ছবি, ফেসবুক আইডি (যদি থাকে) এবং পূর্ণাঙ্গ ঠিকানাসহ (ধপঃরাবঢ়ৎ.পঃম@মসধরষ.পড়স) মেইলে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...






Discussion about this post