পৃথিবীতে এসে আমি ছুটছি আঁকাবাঁকা
ইচ্ছে ছিল জীবন হবে রঙিন স্বপ্নে আঁকা। আহা! নিয়তিটা আমায় নিয়ে করলো কতো খেলা,
সাড়ে তিন হাত জীবন আমার
সকাল —দুপুর — সন্ধ্যাবেলা।
এক পা– দু’পা– তিন পা- করে
নিলাম সুখ, দুখ, আনন্দ ভরে,
মাঠে ঘাটে বন বাঁধাড়ে চলতো নিত্য খেলা,
সাড়ে তিন হাত জীবন আমার
সকাল– দুপুর — সন্ধ্যাবেলা।
জীবন মরণ লড়াই লড়াই
যুদ্ধ যুদ্ধ খেলা,
স্বপ্ন, সাধন, উৎসব পার্বণ
যায় আসে দিন বেলা।
সাড়ে তিন হাত জীবন আমার
সকাল— দুপুর — সন্ধ্যাবেলা।
সুখের পায়রা ধরতে গেলে
জুটতো কতো জ্বালা,
ভেবে ভেবে কাটতো আমার
দিন বদলের পালা।
সাড়ে তিন হাত জীবন আমার
সকাল—- দুপুর— সন্ধ্যাবেলা
এই নিয়তি আমায় নিয়ে
করলো কতো খেলা,
সাড়ে তিন হাত জীবন আমার
সকাল— দুপুর—- সন্ধ্যাবেলা।







Discussion about this post