• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Thursday, May 14, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ঔষধ বাজার আইনি পদক্ষেপ সময়ের দাবীঃ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই

by Qalam Tv
September 14, 2020
in বিশেষ প্রতিবেদন
0
সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ঔষধ বাজার আইনি পদক্ষেপ সময়ের দাবীঃ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই
নিউজটি শেয়ার করুন।
  
     
 
কলম টিভি:
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিা, চিকিৎসার মানুষের ন্যায্য অধিকার। এগুলো মানুষের বেঁচে থাকার অপরিহার্য উপাদানও বটে। আর স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্য রক্ষার্থে প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা, ডাক্তার ও ঔষধ। আর ঔষধই অসুস্থতার একমাত্র নিয়ামক। বর্তমানে বাংলাদেশে ঔষধ শিল্প অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো সময় পার করছে। বাংলাদেশের ঔষধ শিল্প দেশের প্রয়োজনীয় সকল ঔষধ উৎপাদন ও বিপণন করতে সমর্থ। বাংলাদেশে বর্তমানে ২৫৭টি কারখানায় প্রায় ২৪,০০০ ব্র্যান্ডের ঔষধ উৎপাদন হচ্ছে। দেশীয় কোম্পানিগুলো বছরে প্রায় ২৫,০০০ কোটি টাকার ঔষধ ও কাঁচামাল তৈরি করছে। এতে করে ২ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের প্রায় ৯৮ শতাংশ ঔষধের চাহিদা পূরণ করছে দেশীয় কোম্পানিগুলো। তাছাড়াও, দেশের অর্থনীতিতে রাখছে বিরাট ভূমিকা। বাংলাদেশের উৎপাদিত ঔষধ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ১৪৫টি দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশের উৎপাদিত ঔষধের চাহিদা ও ব্যবহার বিশ্ববাজারে বেড়েই চলেছে। এত সব সুখবরের মধ্যে খারাপ খবরটা হলো, বিশ্ববাজারে যখন বাংলাদেশে উৎপাদিত ঔষধের চাহিদা বেড়ে চলেছে ঠিক তখনই এর বিপরীত চিত্র দেশের ঔষধের বাজারে। দেশীয় বাজারে উৎপাদিত হচ্ছে ভেজাল ও নকল ঔষধ, যার ফলে ক্রমশই অস্থির হয়ে উঠছে ঔষধ শিল্প ও চিকিৎসা ব্যবস্থা। ভেজাল ও নকল ঔষধ এই শিল্পের উন্নয়ন ও প্রসারে এক বিরাট অশনি সংকেত। পরিসংখ্যান মতে, দেশীয় বাজারে ভেজাল ও নকল ঔষধের বার্ষিক বিক্রি প্রায় ১.৫ হাজার কোটি টাকার উপর। বিরাট অংকের ভেজাল ঔষধের বিক্রি থেকে সহজে অনুমান করা যায় বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত ঔষধের সুনাম থাকলেও দেশীয় বাজারে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। এইসব ভেজাল ও নকল ঔষধ বাণিজ্যের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে। ভেজাল ঔষধের ফলে রোগীর স্বাস্থ্যঝুঁকি ও প্রাণহানির ঘটনাও ক্রমশ বেড়ে চলেছে। ভেজাল ঔষধের বিক্রয় মানেই ভোক্তার সাথে প্রতারণা। যার ফলে ভোক্তার আর্থিক তি, মানসিক বিড়ম্বনা এবং পণ্যের বদলে কিনে নিচ্ছেন অনর্থক দুর্ভোগ। ভেজাল ও নকল ঔষধ ব্যবহারের ফলে নিজেদের অজান্তেই সুস্থতার বদলে উল্টো দীর্ঘায়িত করছে অসুস্থতা। ভেজাল ও নকল ঔষধকে অসুস্থ ব্যক্তির জন্য ‘মরণ ফাঁদ’ বললেও ভুল হবে না। দিনদিন ওষুধের বাজার ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। দেশজুড়ে ওষুধ বাণিজ্যে গড়ে উঠেছে সংঘবদ্ধ সিন্ডিকেট। বাজারে প্রচলিত বিভিন্ন ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দাম রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের মূল্য নিয়ে নৈরাজ্য দীর্ঘদিনের। ২০০৮ সালে অপরিহার্য ওষুধের ক্যাটাগরিতে সরকার যে ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণ করে দিয়েছে, সেই ওষুধগুলোর মূল্যেরই কোনো ঠিক নেই। একেক কোম্পানি একেক দাম রাখছে। আগের মতোই বিভিন্ন অজুহাতে যেমন খুশি মূল্য রাখছে ফার্মেসিগুলো। এই নির্ধারিত মূল্যের বাইরে শত শত ওষুধের যথেচ্ছ দাম রাখা হচ্ছে। এই নৈরাজ্যের বাজারে ওষুধ কোম্পানি আর বিক্রেতা ফার্মেসিগুলো মিলে ভয়াবহ অরাজকতায় নেমেছে। তাই নিয়ন্ত্রণহীন দেশের ওষুধের বাজার। ওষুধের প্যাকেটে খুচরা মূল্য উল্লেখ থাকলেও অধিকাংশ েেত্র সেই দামে বিক্রি হয় না। ১২ টাকার ইনজেকশন ৮শ’ এবং ৬০ টাকার ওষুধ ১৯শ’ টাকায় বিক্রি হচ্ছে। দেশব্যাপী বৈধ-অবৈধ প্রায় ২ লাখ খুচরা ব্যবসায়ী ইচ্ছেমতো দামে ওষুধ বিক্রি করছেন। তাদের এ কাজে সহায়তা করেন ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা। এই চক্র দেশের সাধারণ মানুষের ওপর মূল্যসন্ত্রাস চালালেও নির্বিকার সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ ছাড়া ওষুধের কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং বিপণন খরচ মেটাতে সময়-অসময় দাম বাড়ায় ওষুধ কোম্পানিগুলো। তবে দোকানিরা দাম বাড়িয়ে থাকলে বিষয়টি প্রশাসনের জানা নেই। এমনকি তারা কোনো অভিযোগও পায়নি। তিনি জানান, প্রশাসনের কাজ চালাতে প্রয়োজনীয় লোকবল না থাকায় দেশের সব ওষুধের দোকানের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। দেশের ঔষধ বাজারে ভেজাল এবং নকল ঔষধের বাণিজ্য কতটা শক্ত হাতে দমন করছে প্রশাসন, এই বিষয়টি এখন মুখ্য। দেশের মোট চাহিদার আনুমানিক ২০% ভেজাল ঔষধ উৎপাদিত হচ্ছে। প্রশাসনের পর্যাপ্ত তদারকি থাকলে উক্ত ২০% ভেজাল ঔষধ উৎপাদন ও বাজারজাত সম্ভব হতো না। প্রশাসনের প থেকে ঔষধ শিল্পের অনিয়ম বন্ধ করার মত তেমন কোনো বড় পদপে নেওয়া হয়নি। ভেজাল ও নকল ঔষধ বন্ধের জন্য প্রশাসন মাঝে মাঝে কিছু অভিযান পরিচালনা করে, যা তেমন কোন পরিবর্তন আনতে পারেনি। সম্প্রতি সুপ্রিমকোর্ট মানহীন ঔষধ তৈরির দায়ে কিছু কোম্পানির ঔষধ উৎপাদন বন্ধ রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের ভাষ্যমতে, এসব নোংরা বাণিজ্যতে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তিবর্গ যুক্ত রয়েছেন। এসব ভেজাল ও নকল ঔষধ বাণিজ্যের শুরু কখন থেকে তা বলা মুশকিল কিন্তু শেষটা বলা সম্ভব, যদি প্রশাসন শক্ত হাতে দমন করে অসুস্থ ঔষধ বাণিজ্যকে। ভেজাল ঔষধ বাণিজ্য মূলত সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়। প্রশাসন এইসব সিন্ডিকেটকে সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে ভেজাল ও নকল ঔষধের বিপণন ও বাণিজ্য অনেকটাই কমে আসবে। ঔষধ বাজারে নিয়মিত মনিটরিং সম্ভব হলে অসাধু ব্যবসায়ীরা খোলা বাজারে ভোক্তার কাছে ভেজাল ঔষধ বিক্রি করতে পারত না। এসবের পাশাপাশি সবচেয়ে বেশি দরকার উৎপাদিত ঔষধের কারখানায় নজর রাখা যেন ভেজাল ও নকল ঔষধ উৎপাদন না হয়। ফার্মেসিগুলোতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট নিয়োগের যে বিধান রয়েছে, তা প্রশাসন থেকে নিশ্চিত করা একান্ত আবশ্যক। সময় এসেছে ভেজাল ও নকল ঔষধ বাণিজ্য বন্ধের। ভেজাল ও নকল ঔষধ উৎপাদন ও বিপণন বন্ধের দাবি সব জনমহলে। ভেজালবিরোধী গতানুগতিক অভিযান না চালিয়ে আইনের কঠোর প্রয়োগ এবং যুগোপযোগী নতুন আইন প্রণয়ন করা খুবই জরুরী। বর্তমানে ঔষধের হীন ও অসুস্থ ব্যবসা যদি সরকার কঠোর হাতে দমন করে তবে, দেশ আরো একধাপ এগিয়ে যাবে এবং বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস আরো প্রশংসিত হবে। মানুষও রেহাই পাবে সিন্ডিকেটের গলাকাটা মূল্য বৃদ্ধির প্রবণতা থেকে।
 
লেখকঃপ্রাবন্ধিক কলামিস্ট ও মরনী গবেষক।
Next Post
সন্দ্বীপ নাগরিক সমাজের সংবাদ সম্মেলন- নদী ভাঙনে অসহায় উদ্বাস্তুদের ভাসানচরে পুনর্বাসনের দাবি

সন্দ্বীপ নাগরিক সমাজের সংবাদ সম্মেলন- নদী ভাঙনে অসহায় উদ্বাস্তুদের ভাসানচরে পুনর্বাসনের দাবি

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান

মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান

by QALAM BD NEWS
April 23, 2026
0

কলি আক্তার,মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষ জুড়ে টানা ১৬ বছর ধরে...

রাউজানে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষায় ৫৫২৬জন পরীক্ষার্থী

রাউজানে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষায় ৫৫২৬জন পরীক্ষার্থী

by QALAM BD NEWS
April 21, 2026
0

নিউজ ডেস্ক : আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সারা দেশের ন্যায় রাউজান উপজেলায়ও একযোগে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।...

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

by QALAM BD NEWS
March 28, 2026
0

বাবর মুনাফ :  চট্টগ্রামের পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন দুবাইয়ে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন দুবাইয়ে

by QALAM BD NEWS
March 28, 2026
0

শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি :  যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (110)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (16)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (887)
  • জাতীয় (103)
  • ঢাকা (19)
  • ধর্ম (122)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (6)
  • স্বাস্থ্য (6)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin