⚘সুরা ক্বাদরের ভাবানুবাদ⚘
নজরুল ইসলাম হাবিবী।
সুরা নাম্বার সাতানব্বই।
সুরা ক্বাদর মক্কায় অবতীর্ণ।
এক রুকু, পাঁচ আয়াত,
ত্রিশ শব্দ, একশত পনর অক্ষর।
**
আরম্ভ করেছি আমি নামেতে আল্লার
পরম দয়ালু দাতা অনন্ত অপার।
নিশ্চয় করি নাজিল পবিত্র কুরান
ক্বাদরের মহারাতে আমি রহমান।
ক্বাদরের মহিমা কী জান হে রাসূল?
বলি শোন, প্রেম মম বহে সৃষ্টিকূল।
শানে ও সম্মানে লাইলাতুল ক্বাদর
সহস্র মাসের চেয়ে বহু শ্রেষ্ঠতর।
এই নিশাতে রূহ্– জান্নাতি দূত
প্রভুর আদেশে এসে ভব করে পূত।
যতক্ষণ এ যামিনী ভোর নাহি হয়
ততক্ষণ প্রভুদয়া ঝরে সৃষ্টিময়।
**
04. 06. 18
লন্ডন।
(বিছমিল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত সুরাটি চৌদ্দ বর্ণে অনুবাদ করা হয়েছে।)





Discussion about this post