স্বপ্নীল প্রিয়া সিলেট আমার
কবিতাটি ‘সিলেটের বাণী’ এবং সাপ্তাহিক ‘গোলাপ’এ প্রকাশিত হয়।
কবিতাটি নেয়া হয়েছে আমার রচিত ‘আমার মায়ের নাম বাংলাদেশ’ নামক কাব্যগ্রন্থ থেকে।
‘সিলেটের ডাক’, ‘সিলেটের বাণী’ ও ‘মাসিক গোলাপ’ এ আমার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে। আজ থেকে 33 বছর আগের কিছু কাগজপত্র এখনো আমার সংগ্রহে আছে। তখন আমি ‘সাগর সাহারা’ ছদ্মনামে লিখতাম।
সিলেটকে নিয়ে এরকম বেশ কিছু কবিতা লিখেছি।মূল্যবান ডকুমেন্টস, কাগজপত্র ও পান্ডুলিপি সহ কিছু কবিতা- ছড়া হারিয়ে ফেলেছি ‘ল্যাগেজ চোরের’ কারণে সৌদি এয়ারে দেশ থেকে লন্ডন আসার পথে।
বিচিত্র সুন্দরের সবুজ সমারোহ
মোহমুগ্ধ শান্ত-স্নিগ্ধ ছায়া সুনিবিড়
সতেজ রূপসী লাবণ্যময়ী রমা
হার মানের দর্জিলিং, হে রূপসী সিলেট!
অশেষ রহস্য তোমার নয়নে অধরে
আমার ভাবনা শব্দ পুলকিত হে
মায়াবী আবেশে খুঁজে তোমার পরশ
বর্ণিল স্বপ্নীল স্বর্গীয় সখি
হে আমার বন্দিত নন্দিত সিলেট!
Discussion about this post