বিশেষ প্রতিনিধি, হাটহাজারী, চট্টগ্রাম।
ঐতিহ্যবাহী সামাজিক সাংষ্কৃতিক ক্রীড়া সংগঠন জাগরণের উদ্যোগে জনসচেতনতা মূলক মাইকিং কার্যক্রম গতকালের ধারাবাহিকতায় আজ (১৩ই জুন ২০২০ শনিবার) বিকাল ৩ ঘঠিকায় জনসচেতনতা মূলক মাইকিং জাগরণ কার্যালয় থেকে শুরু করে হাটহাজারী ডাক বাংলো, হাটহাজারী কাঁচা বাজার, ফকির বাড়ী, বাসষ্ট্যান্ড আবাসিক, বাসষ্ট্যান্ড মোড়, বুলবুলি পাড়া, শেরে বাংলা মাজার এলাকা, মেখল রোড, কাজী বাড়ি, শায়েস্তা খা পাড়়া, কলাবাগান, কলেজ গেইট, তাহরিম হাসপাতাল, নাপিত ঘাটা, কামাল পাড়া, বৌ বাজার, কাচারী সড়ক, ত্রিবেণী মোর হয়ে জাগরণ কার্যালয় এসে শেষ হয়৷
এই কর্মসূচী তে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ খায়রুন্নবী, সহ সভাপতি ইউনুছ খোন্দকার, সাধারন সম্পাদক অনুপম চৌধুরী, এরশাদ উল্লাহ সিকদার,মাওলানা মোঃ হাসান, মাওলানা আজিজুল হক মাদানী, মোনায়েম আহমেদ সুহান, মিনহাজুল আরেফিন, হাসান রেজা, সাইফুউদ্দীন সজীব, রনি নাথ, শহীদুল ইসলাম বাবলু৷
এছাড়াও করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে জাগরনের উদ্যোগে লিফলেট, স্যানিটাইজার, সাবান বিতরন এবং লকডাউনে ১৫০ পরিবার কে ত্রাণ সামগ্রী বিতরন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে৷