নিউজ ডেক্সঃ
রাউজানে এমপি প্রদত্ত ত্রাণ পেলো ৩৫ হাজার পরিবার-চলমান রয়েছে ফারাজ করিমের ত্রাণ তৎপরতা।
এমপির পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নানা প্রকার সবজি ও মাছ বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল সোমবার সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি এ.বি এম ফজলে করিম চৌধুরী এম.পি। জানা যায় রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যাবস্থাপনায় ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপুর সার্বিক সহযোগীতায় ১২টি ভ্যান গাড়ি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসব তরিতরকারি ও তাজা মাছ পৌঁছে দিচ্ছে একঝাঁক তরুণ।
জমির উদ্দিন পারভেজ জানান, ইতিমধ্যে রাউজানে ৩৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে সাংসদ ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে। তার পাশাপাশি পুত্র ফারাজ করিম চৌধুরীর গড়া দুই কোটি টাকার ত্রাণ তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ চলমান রয়েছে।
এসব ত্রাণ মানুষের বাড়ি ঘরে পৌঁছে দিচ্ছে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা। এতে ১০হাজার মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।







Discussion about this post