‘অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী’
(প্রতিষ্ঠাতা এবং পরিচালক-কলম সাহিত্য সংসদ লন্ডন)
“আমার রাউজান আমার অহংকার”
___________________________
গতকাল ২২ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রামে অমর একুশে বইমেলায় দিনব্যাপী বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছিয়ে দিতে এক ‘বিশেষ সাহিত্য সম্মেলনের’আয়োজন করা হয়।
“অক্ষরে অমরতা” স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর উদ্যোগে এবং সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’-এর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বইমেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে এই ‘বিশেষ সাহিত্য সম্মেলন-২০১৯’ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আগত অতিথিদের চাহিদা মাফিক ‘আনলিমিটেড চা’ পরিবেশন করেন সম্মেলনের হট বেভারেজ পার্টনার ইস্পাহানি টি লিমিটেড। দিনব্যাপী আয়োজন ছিল বংশীবাদন, একক সংগীত ও আবৃত্তি এবং আলোচনা সভা। এছাড়া দু’পর্বের আয়োজনে সারা দেশ থেকে আগত কবি লেখকদের স্বরচিত লেখা পাঠের আসর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলম সাহিত্য সংসদ লন্ডন প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সম্মেলনের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি নাজিমুদ্দীন শ্যামল, সংগঠনের আন্তর্জাতিক কো-অর্ডিনেটর মোহাম্মদ সাদেক উজ জামান চৌধুরী, সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি ও সম্মেলনের মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি করুণা আচার্য, চিত্রশিল্পী ও সাংবাদিক এস.এম আজিজুল কদির প্রমুখ।
সকাল ১০টায় সাহিত্য মঞ্জুরীতে একুশে পদক প্রাপ্ত বাঁশীশিল্পী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওস্তাদ আজিজুল ইসলামের একক পরিবেশনা অনুষ্ঠানটির সূচনা ঘটে । সাড়ে ১০টায় সাহিত্য বন্দনায় খ্যাতিমান আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরীর একক পরিবেশনা এবং ১১টায় লোকগীতি শিল্পী উর্বশী চক্রবর্ত্তীর সূচনা সংগীত ও ভাষার গান। যৌথভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নগরীর দু’জন বয়োজ্যষ্ঠ কবি-সাংবাদিক-সাহিত্যিক অরুণ দাশগুপ্ত ও মাহবুবুল আলম।
প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি। প্রধান আলোচনায় ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন বইমেলা উদযাপন পরিষদ মহাসচিব ও চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর সুমন বড়–য়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, সাংবাদিক-নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ, শিশুসাহিত্যিক অরুণ শীল। কলম সাহিত্য সংসদ লন্ডন বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি ও বিশেষ সাহিত্য সম্মেলন মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় সূচনা বক্তব্য রেখেছেন কলম সাহিত্য সংসদ লন্ডন প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। ধন্যবাদ জ্ঞাপন করেন কলম সাহিত্য সংসদ লন্ডন আন্তর্জাতিক কো-অর্ডিনেটর মো. সাদেক চৌধুরি। বেলা ৩টায় ছিল একক সঙ্গীত আয়োজনে একুশে পদক প্রাপ্ত শিল্পী ফাতেমা তুজ জোহরার একক পরিবেশনা ও বিকেল ৪ টায় মুক্তিযোদ্ধা-সংগঠক-প্রকাশক মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে লেখা পাঠের আসর। বিকেল ৫টায় চট্টগ্রামের কবি-সাহিত্যিক প্রাবন্ধিক ও ছড়া শিল্পীদের কলম সাহিত্য সম্মাননা, শতকলম গ্রন্থ, সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রফেসর নজরুল ইসলাম হাবিবীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক জাগরণ সম্পাদক সাংবাদিক আবেদ খান। বিশেষ অতিথি বইমেলা উদযাপন পরিষদ আহ্বায়ক ও চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি জনাব নাজমুল হক ডিউক, দৈনিক প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, দৈনিক পূর্বকোণ সাহিত্য সম্পাদক কবি এজাজ ইউসুফী, বন্দর সরকারি কলেজ অধ্যক্ষ কবি সেলিনা শেলী, ইস্পাহানী টি লিমিটেডের জেনারেল ম্যানেজার (টি মার্কেটিং) ওমর হান্নান।সন্ধ্যা ৬টা থেকে ভারতের আন্তর্জাতিক খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহার একক পরিবেশনায় অনুষ্ঠান শেষ হয়।