আমি খুব ক্ষুদ্র একজন মানুষ।কলমের সাথে বন্ধুত্বটাও ছাড়া-ছাড়া।আসলে,চাকরী,সংসার,ছোট-ছোট বাচ্চা, সামাজিকতার বেড়াজালে পড়ে কলমকে সময় দিতে পারি না খুব একটা।আমার লেখার টাইম হলো;রাতের ১২ টার পর,ছেলে-মেয়ে ঘুমানোর পর।আবার,সকাল ৭.৩০টায় স্কুল..😞।তাই,বন্ধু হিসেবে কলম আমাকে সময় দিতে চাইলেও আমিই অপারগ হই।
এরপরও যতটুকু লেখালেখি করি তা আমার চাচা,Nazrul Habibi, আমার মা ও আমার ছেলেমেয়ের বাবা Sohel Karimএর উৎসাহে।
প্রায় ৬০০০ এর মতো লেখক -পাঠকের সমন্বয়ে গঠিত “কলম সাহিত্য সংসদ লন্ডন” এর পক্ষ থেকে ১০০ জনের বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘শতকলম’ কাব্যগ্রন্থ।এতে আমার মতো লেখকের একটি কবিতা ঠাঁই পেয়েছে।
কবিতা বাছাই করে আমাকে কৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ করেছেন বিশিষ্ট কবি ইউনুছ ইবনে জয়নাল।
এ কাব্যগ্রন্থটিকে ইংরেজি ভাষাভাষীদের হাতে পৌঁছানোর জন্য ইংরেজীতে অনুবাদের গুরুদায়িত্ব নিয়েছেন,”কলম সাহিত্য সংসদ লন্ডন” এর পরিচালক, বিখ্যাত কবি,লেখক,কলামিস্ট, অক্ষর পাবলিকেশনের প্রতিষ্ঠাতা ড.নজরুল ইসলাম হাবীবী (nazrul habibi)।
ছাপার অক্ষরে নিজের লেখা কবিতা দেখে আমি আনন্দে উদ্বেলিত। এ আনন্দ যেন আমার প্রথম সন্তানের মুখ দেখার মতো।বার বার ছুঁয়ে দেখছি!
হয়তো অনেকের কাছে হাস্যকর কিন্তু আমার কাছে সন্তানতুল্য।
কলমকে আপন করে নিতে পারার শক্তি,সাহস ও ধৈর্য্য যাতে আল্লাহ আমাকে দেয় এবং তা যেন ইসলামের খেদমত ও দেশের সকল কল্যানে কাজে লাগে সবার কাছে এ দোয়া প্রার্থী।
ধন্যবাদ “কলম সাহিত্য সংসদ লন্ডন” কে আমাকে লেখার জগতে চুম্বকের মতো টেনে আনার জন্য।
[ উৎসর্গঃআব্বুকে,যিনি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।]






Discussion about this post