প্রসঙ্গ: চট্টগ্রাম বিভাগীয় সাহিত্য সম্মেলন
এবং অনুরোধ-
আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন, “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী,
‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুমতি দিয়েছে। এর জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা বাবু সুমন বড়ুয়াকে; যিনি আমাদের সম্মেলন সফল করার জন্য সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এই সম্মেলনে আপনারা যারা দেশ, বিভাগ ও জেলা থেকে অংশগ্রহণ করতে চান, কবিতা পড়তে চান, গান গাইতে চান, বক্তব্য রাখতে চান, মেহেরবানী করে আমার সাথে অথবা করুণা আচার্যের সাথে যোগাযোগ করুন। আপনার বক্তব্য, গান, কবিতা ইনবক্স করুন।
নির্ধারিত তালিকার বাইরে কাউকে বক্তব্য রাখার জন্য, গান গাইবার জন্য, কবিতা পাঠ করার জন্য সুযোগ দেওয়ার সম্ভাবনা বেশি নেই।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা সশরীরে এসে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। আগের মত আপনাদের পুরস্কার ডাকযোগে পাঠানো আমাদের জন্য কষ্টকর হবে।
যারা লেখক, চট্টগ্রামের অনুষ্ঠানে বইয়ের মোড়ক উম্মোচন করতে চান, আপনারা বইয়ের এক কপি অতি সহসা করুণা আচার্যের কাছে পাঠান।
এই অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, তাই হঠাৎ করে আমরা কোন সিডিউল আপনাকে দিতে পারব না।
আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন। আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আশা করি আগের মতো যথাযথ সহযোগিতা ও ভালবাসা পাব। ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ বিশ্বের দেশে দেশে খুব ছোট করে একটি অসম্প্রদায়িক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে সম্মানিত ও সমাদৃত। সংগঠনের সদস্য হতে পেরে মানুষ নিজেকে ধন্য মনে করে। এই ঐতিহাসিক সম্মেলনে আপনাকে স্বাগত জানাই।
পরবর্তী তথ্যের জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
সম্মেলনের তারিখ এবং বিষয়বস্তু সম্পর্কে লিংক
নিবেদক-
নজরুল ইসলাম হাবিবি
প্রতিষ্ঠাতা পরিচালক
কলম সাহিত্য সংসদ লন্ডন।
Discussion about this post