বাতাসি কথা
নজরুল ইসলাম হাবিবী
বাংলাদেশে এমন একটি গার্মেন্টস কি নেই যে,গরিব মানুষের হাতে, যারা কেনার সুযোগ পায়নি তাদের হাতে একটি করে পয়সার বিনিময়ে মাস্ক তুলে দেবে!
বিশ্বের দেশে দেশে বাংলাদেশের গার্মেন্টসের, বাংলাদেশি কাপড়ের কত সুনাম!ইউরোপের প্রায় প্রতিটি শহরে বাংলাদেশি কাপড়ের রমরমা ব্যবসা। শুনেছি ইউরোপিয়ান ইউনিয়নের ন্যাটো বাহিনীর কাপড় বাংলাদেশ সরবরাহ করে।
আমি এসব কথা কিভাবে বিশ্বাস করব, যে গার্মেন্টস একটি মাক্স বানাতে পারেনা? এই কঠিন অবস্থায় একটু এগিয়ে আসতে পারে না?
হে ধনী! হে কোটিপতি!আপনাকে ফ্রি দিতে হবে না, বাংলাদেশের মানুষ কিনে নেবার ক্ষমতা রাখেন। বাংলাদেশের রিক্সাওয়ালা আপনার মত গরিব নয়। তাদের মাস্ক কিনে নেবার পয়সা আছে।
আপনি পত্রিকায়, টিভিতে, ফেসবুকে বিজ্ঞাপন দিন। আমরা কয়েক লক্ষ কিনে নেবো। দেখবেন মানুষ আপনার দরজায় লাইন ধরেছে। টিভিতে নিউজ হবে। পত্রিকায় নিউজ হবে। আপনি আরো সম্মানিত হবেন। দেশের এই মুহুর্তের চাহিদা আপনাকে কোটি টাকার মালিক করে দেবে রাতারাতি। আপনি প্রোডাকশন দিন। দয়া নয়, ব্যবসা করুন। আপনার ব্যবসার প্রয়োজন, আপনার আরও কোটি কোটি টাকার দরকার।
এই মুহূর্তে বাংলাদেশ সরকার গার্মেন্টসগুলিকে অনুরোধ করতে পারে সুলভ মূল্যে মাস্ক বিতরণ করার জন্য, প্রোডাকশন দেবার জন্য।
আমি জানি, আমার এই পোস্ট গার্মেন্টস মালিকদের কাছে যাবেনা, সরকার বাহাদুর পড়বেন না, তাই আমার প্রবন্ধের নাম “বাতাসি কথা”।
আমাদের বোধোদয় হোক। সুস্থ থেকো বাংলাদেশ। সুখে থেকো বাংলাদেশের মানুষ।ভালো থেকো বিশ্ববাসী।
১৮.০৩ ২০২০লন্ডন।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...






Discussion about this post