কলম টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।
করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক, রাঙ্গুনিয়া- বোয়ালখালী (আংশিক )সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ’র সুস্থতা কামনায় বোয়ালখালী জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল দশটায় আয়োজিত মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ। মাওলানা রাহাত উল্লাহ’র সঞ্চালনায় মিলাদে অংশ নেন ৮নং শ্রীপুর-খরন্দীপ ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় সভাপতি মোহাম্মদ মোকারম,মাওলানা সরওয়ার,সজল তালুকদার, ,গিয়াস উদ্দিন,উজ্জ্বল চৌধুরী, সনজিত বিশ্বাস, সুবর্না দেবি,বিনিতা বড়ুয়া, সাইদুর রহমান, সুজন বড়ুয়া, রঘু রায়,রাজিব বড়ুয়া প্রমূখ।
দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন রাহমানী । মাহফিলে তথ্যমন্ত্রীর সুস্থতায় দাওয়াতে শেফা, মিলাদ ও ক্বিয়াম শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।








Discussion about this post