অমরতা কাব্য
– ইউনুছ ইবনে জয়নাল
বেশি সুন্দর জিনিস বেশি তাড়াতাড়ি
নষ্ট হয়। যেমন- ফুল,
বিধাতার এ অমোঘ নীতি দর্শনে
সতত ব্যাকুল শ্রেষ্ঠ সৃষ্টি কুল।
সময়ের অতল তলে মুছে হয়তো যাবে বটে-
যিনি সুকর্মে বেঁচে থাকার রাখেন অধিকার,
তবু ভুল করে তাঁর ছবি কেউ আঁকবে না-
এ কথা আর কাজ আলম্ব হবে না আকছার।
সরস মাটির পরশ পেলে
কে না যায় নিনাদ ভুলে,
কীর্তিমানের স্তুতি গীতি কলম জ্বলে দিবানিশি
তবু গোঁয়ান হবেই মানব কুলে।
পরের কথা আগে তুলি’ দূরদৃষ্টি নেত্র মেলি
অহোরাত্র বলেন যিনি প্রাজ্ঞ জন তাঁকে মানি,
বিশ্ব তাঁকে হারিয়ে নিঃস্ব হবেই হবে-
তাইতো তাঁর বিরহে রাগবেও জানি।
অমাবশ্যার আঁধার রাতে
চন্দ্রের দেখা না মিলতেও পারে,
তাই বলে কি জোস্নার কথা
কেউ কখনও বলবে না- আরে..!
ভাষার বনে শব্দ-চাষী
হারিয়ে গেলেও নিত্য যাচি,
কলম সৈনিক অক্ষর বুনি প্রভুর নিকট
মাগফিরাত মাগবে দুঃখ নাশি।
—————-®———————
কপিরাইট @ ইউনুছ ইবনে জয়নাল
স্থান-কাল: গাজীপুর, ঢাকা, ০৭/০১/২০১৮





Discussion about this post