কলম টিভি ডেক্সঃ
কবিদের মতোই বঙ্গবন্ধু রূপ দিলেন তাঁর স্বপ্নের। পরাধীনতার শিকল ভেঙে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিলেন। বঙ্গবন্ধু থেকে হয়ে উঠলেন জাতির পিতা।
বঙ্গবন্ধুর কবিতাই সোনার বাংলাদেশ। আজ ১৬ আগস্ট সোমবার নগরীর দামপাড়াস্থ ওয়াসা মোড়ে কাস্টমস বন্ড কমিশনারেট সেমিনার হলে শোক দিবস উপক্ষে ‘মননে মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন। উদ্বোধক ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান। ‘মননে মুজিব’ গ্রন্থের সম্পাদক,
কাস্টমস বন্ড ক্লাবের সাধারণ সম্পাদক ও কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের
রাজস্ব কর্মকর্তা রেহানা পারভীন উপস্থাপনায় এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা, কাস্টমস বন্ড এসোসিয়েশনের উপ-কমিশনার ও ‘মননে মুজিব’ গ্রন্থের আহ্বায়ক তপন কুমার চক্রবর্ত্তী, কাস্টমস বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ারের প্রাক্তন সভাপতি সজল চৌধুরী। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের ইমাম ক্বারী মৌলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম।







Discussion about this post