কলম টিভি ডেক্সঃ
করোনা মহামারী চলাকালে অক্সিজেনের চাহিদা মেটাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ লিটারের ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করলেন বিএসআরএম গ্রুপ। ১৭ আগস্ট ২০২১ (মঙ্গলবার) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ হানিফ এর কাছে কনসেন্ট্রেটর হস্তান্তর করেন বিএসআরএম স্টিল লিমিটেডের জোনাল সেলস্ অব হেড মাকসুদুল উল আলম, রিজিওনাল ইনচার্জ মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
এ সময় লোহাগাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন হিরু, লোহাগাড়া ক্রীড়া সংস্থা’র অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক ওবাইদুল হক, বিএসআরএম স্টিল চট্টগ্রাম দক্ষিণের এসক্লুসিভ লয়েল ডিলার বিসমিল্লাহ্ ষ্টোর এবং এজে চৌধুরী এন্ড কোম্পানি’র স্বত্বাধিকারী আখতারুজ্জামান চৌধুরী, বিএসআরএম স্টিলের লোহাগাড়ার সেলস্ অফিসার মো. সেলিম উদ্দিন, সাংবাদিক কায়সার হামিদ, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,প্রিমিয়ার সিমেন্টে লোহাগাড়া সেলস্ অফিসার আব্দুল্লাহ এমরান,রুবি সিমেন্ট লোহাগাড়া সেলস্ অফিসার আজাদ হোসেন প্রমুখ।
৪ লক্ষ টাকা ব্যায়ে ১০ লিটারের এই কনসেন্ট্রেটর হতে কোন প্রকার সিলিন্ডার বা রিফিল ছাড়া প্রতিদিন গড়ে ১০ লিটার অক্সিজেন উৎপাদন হবে যা থেকে উপজেলার ১০ জন রোগী সেবা নিতে পারবেন। উল্লেখ্য উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সমাজ সেবক ও কন্ট্রাক্টর আব্দু রশিদ,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশ ক্রমে বিএসআরএম কর্তৃপক্ষ এ কনসেন্ট্রেটর স্থাপনের উদ্যোগ নেন বলে জানান এজে চৌধুরী এন্ড কোম্পানি’র স্বত্বাধিকারী আখতারুজ্জামান চৌধুরী।







Discussion about this post