কলম টিভি ডেস্ক : হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ দারুল মাকাম জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও মুসল্লীবৃন্দের আয়োজন ও ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) ফাতেহায়ে ইয়াজদাহুম, এলাকার মরহুম-মরহুমাদের ইসালে সাওয়াব উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল বাদ যোহর থেকে দারুল মাকাম জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন (ম.)’র সভাপতিত্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নাছির উদ্দীন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন, অনলবর্ষী বক্তা আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমী (ম.),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সওকত ওসমান, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের মহাসচিব আলহাজ্ব নাজমুল হাসান শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ অন্যান্য। সর্বশেষ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।







Discussion about this post