কলম সাহিত্য সংসদ লন্ডন
মালয়েশিয়া শাখার ঈদ পুণর্মিলনি ।
**************
কলম সাহিত্য সংসদ লন্ডন
মালয়েশিয়া শাখার উদ্দোগে , লেগুন পারডানা , সুবাংজায়া , মালয়েশিয়া জামাল রেষ্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় পুনর্মিলনি , আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয় ।
সংগঠনের মালয়েশিয়া শাখার সভাপতি জনাব সাদিকুল ইসলাম ( সিহাব ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় , সভাপতি উপস্থিত সকল সদস্য এবং শুভাকাঙ্খী গণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন ।
আলোচনার প্রথমেই সংগঠনের সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব নজরুল ইসলাম হাবিবি স্যারের জীবন ও কর্ম , সংগঠনের বর্তমান কর্মসূচী ও ভবিষ্যৎ পরিকল্পনা , সামাজিক দায়বদ্ধতা ও আমাদের দায়িত্ব , এসব বিষয় নিয়ে আলোচনা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন এবং নতুন অনেকেই সংগঠনে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেন ।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য রওশন আলী , সাগির হোসেন, মিল্টন মিয়া , আকরাম খান , শুভ আহমেদ , রফিকুল ইসলাম , শফিকুল খান ।
অনুষ্ঠানে সভাপতি ঘোষনা দেন , আগামিতে এখানকার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে , কলম সাহিত্য সংসদ লন্ডন এর মনোগ্রাম সম্বলিত টি সার্ট উপহার দেওয়া হবে ।
সবশেষে মাননিয় এ্যাডমিন স্যারের সুস্থ জীবন ও মঙ্গল কামনা করে , মিষ্টান্ন ভোজন ও চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।








Discussion about this post