রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ এপ্রিল) রাউজান জলিলনগরস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁন, সাবেক ছাত্রদল নেতা সাইফুউদ্দিন রিবন, যুবদল নেতা মোহাম্মদ আলী মুন্না, মোহাম্মদ সুজন, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ শহীদ চৌধুরী, শহীদুল আলম। সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি, সালামত উল্লাহ নেদু, সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, মোহাম্মদ জাহাঙ্গীর,তাজুল ইসলাম পলাশ, রাশেদ আলম সিকদার, মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, গিয়াস উদ্দীন, মোহাম্মদ ফরহাদ,মোহাম্মদ মহিউদ্দিন, দৌলত, মোহাম্মদ আজম, প্রচার সম্পাদক বাবু, অর্থ সম্পাদক মোঃ জাবেদ,এরশাদ, মোহাম্মদ রমজান। সভায় সিএনজি অটোরিকশা চালকরা তাদের নানা সমস্যা কথা তুলে ধরে বলেন, সমিতির অন্তর্ভুক্ত চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে থাকে চালকদের কল্যাণে। সেই টাকা ব্যাংকে জমা করতে হবে।এই টাকা দিয়ে চালকদের মৃত্যুকালীন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করতে হবে। বিগত সরকারের আমলে এই আপৎকালীন অর্থ সহায়তা কোন চালক পায়নি। সব টাকা লুটেপুটে খেয়েছে। আমরা আর চালকদের টাকা লুটেপুটে খেতে দিবো না। বিগত সরকারের আমলে যারা লুটেপুটে খেয়েছে, এরকম নেতা সমিতিতে চাই না। আমরা এমন একজন নেতা চাই, যে চালকদের কল্যাণে কাজ করবে।চালকদের পরিশ্রমের টাকা চালকদের বুঝিয়ে দিবে। চালকদের টাকা পকেট নিয়ে চলে যাবে, এরকম নেতার দরকার নেই।তাঁর আরও অভিযোগ করে বলেন, প্রতিদিন সিএনজি অটোরিকশা চালকদের রাউজান পৌরসভার তিনটি স্থানে পৌরসভার টোল দিতে হয় ১০টাকা করে মোট ৩০ টাকা। রাউজান জলিলনগর স্টেশন, মুন্সির ঘাটা সিএনজি স্টেশন ও গহিরা চৌমুহনী স্টেশনে পৌরসভার ইজারা নামে ১০ টাকা করে টোল নেওয়া হয়। পৌরসভার এই টোল আদায় বন্ধ করতে হবে।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post