নিউজ ডেস্ক : গত ২৭ এপ্রিল রবিবার রাত ৮ টায় কাজির দেউড়ি মিরসরিয়ান নামক সামাজিক সংগঠন কর্তৃক মিরসরাই, তে “চীনের অর্থায়নে হাসপাতাল চাই “শিরোনামে এক মত বিনিময় সভা সি জি কে এস শপিং কমপ্লেক্স ৫ম (তলা) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামীর সভাপতিত্বে লেখক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় সরকারের বিভিন্ন দপ্তরের যুগ্মসচিব, অন্যান্য সচিব, সরকারী কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থকর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সমাজকর্মী, সংগঠক আইনজীবি সহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। ভৌগলিক, অর্থনৈতিক, নান্দনিকতা, নদী, পাহাড় ঘেরা এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক এলাকা, জনবসতি, অপ্রতুল স্বাস্থ্য সেবা সহ নানাবিধ কারনে বিশেষ করে কুমিল্লা, ফেনী, হাতিয়া, কুতুবদিয়া, সন্দ্বীপ অন্যদিকে দক্ষিন চট্টগ্রাম, কক্সবাজার মোট কথা ঢাকা হতে সব এলাকার মধ্য খানে অবস্থান করায় এর যথার্থতা অন্য সব স্থানের চেয়ে বেশি বলে বক্তাগন অভিমত ব্যক্ত করেন। সামাজিক আন্দোলন সহ দাবি আদায়ে যা যা করণীয় সেই সব পদক্ষেপের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়।







Discussion about this post