রাউজান প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা। মঙ্গলবার বিকেলে রাউজান সদর মুন্সিরঘাটা থেকে গণ মিছিল বের করা হয়। মিছিটি রাউজান ফকির হাট হয়ে জলিলনগর গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাউজান উপজেলা আমীর, চট্টগ্রাম -৬সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শাহ জাহান মন্জু। জামায়াতে ইসলামী রাউজান উপজেলা সেক্রেটারি রিদোয়ান শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বায়তুলমাল সম্পাদক আইআইইউসির সহযোগী অধ্যাপক ড.আবদুল হামিদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন: রাউজান উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও রাউজান পৌরসভার আমীর বিশিষ্ট ব্যবসায়ী বেলাল মোহাম্মদ, রাউজান উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং শ্রমিক কল্যান ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব আবুল হাশেম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাউজান শাখার সভাপতি জনাব মোহাম্মদ শাহজালাল। উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ ।প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী পালানোর পর জামায়াতে ইসলামী একটি পরিচ্ছন্ন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। ক্ষমতায় গেলে বৈষাম্যহীন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি ইসলামিক শাসন কায়েম করবে। জামায়াতের মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু বলেন, জুলুম নির্যাতনের ১৭ বছরের অবসান ঘটেছে শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে কোন বিকল্প নেই।সৎ লোকের শাসন কায়েম করতে আগামী নির্বাচনে জামায়াতে পাশে থাকা জন্য সকল ইমানী তৌহিদের আহবান জানান।
মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন জাতীয় ভিটামিন এ+প্লাস ক্যাপসুল
কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন, উপলক্ষে ৩৬ হাজার শিশু পেলেন লাল ও নীল রংয়ের...







Discussion about this post