কলি আক্তার (মোরেলগঞ্জ) বাগেরহাট প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে অুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শেফাইনুর আরেফিন। সভাপতিত্ব করেন শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা, সারমিন খাতুন, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া, ফিরোজা খাতুন ও প্রজেক্ট ম্যানেজার মো. নসিরুজ্জামান।
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের সতীর্থ প্রকল্প এ সভার আয়োজন করে। সংস্থাটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছে।







Discussion about this post