করোনা মহামারীতে বিভিন্ন স্বাস্থ্যসেবা, অক্সিজেন সাপোর্ট সহ বিভিন্ন সেবামূলক কাজের জন্য নাঙ্গলমোড়া সচেতন নাগরিক গঠন করা হয়, নাঙ্গলমোড়ার প্রতিটি মসজিদে কোরআন খতম আর মুসল্লিদের মাস্ক বিতরনের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়।
করোনা রোগীদের ঘরে খাদ্যসামগ্রী ও ওষুধ প্রদান, জরুরী প্রয়োজনে এম্বুলেন্স সার্ভিস,করোনা টেষ্ট করার জন্য ফ্রি সিএনজি সার্ভিস,নাঙ্গলমোড়ায় প্রধান প্রধান রাস্তাসহ, অলিতে গলিতে জীবানুনাশক বিতরন সহ নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে উক্ত কমিটির।
বর্তমানে ৫বেডের করোনা আইসোলেশন সেন্টার নাঙ্গলমোড়া মাদ্রাসায় স্থাপন করে নাঙ্গলমোড়া সচেতন নাগরিক কমিটি,এবং রোগীর সুবিধার্তে গভীর নলকূপও স্থাপন করা হয়।
এবং ভবিষ্যতে রোগীর সুবিধার্তে বেড আরো বাড়ানো হবে বলে জানা যায়।
Discussion about this post