• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Friday, October 23, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের ঐক্যের প্রতীক ছিলেন-শাহজাহান চৌধুরী 

by QALAM BD NEWS
March 21, 2025
in চট্টগ্রাম
0
আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের ঐক্যের প্রতীক ছিলেন-শাহজাহান চৌধুরী 
নিউজটি শেয়ার করুন।
  
     

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও প্রবীণ পার্লামেন্টারিয়ান আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম দরদী নেতা ছিলেন, রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক শ্রেষ্ঠত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র বজায় রাখতে সবসময় চেষ্টা করতেন। তিনি বিএনপিকে দক্ষ হাতে লক্ষ লক্ষ মানুষের সংগঠনে পরিনত করেন। তাঁর তৈরি সাংগঠনিক স্ট্রাকচারের উপরেই বর্তমান প্রজন্ম রাজনীতি করছে।

গত ২০ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবে আমরা চাটগাঁবাসী আয়োজিত ‘চট্টগ্রামের উন্নয়ন অগ্রগতিতে আব্দুল্লাহ আল নোমানের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আমরা চাটগাঁবাসীর নির্বাহী প্রধান এবিএম ইমরানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর, প্রবীণ পার্লামেন্টারিয়ান আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী, শিক্ষা উদ্যোক্তা সাঈদ আল নোমান তুর্য্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ শাহনেওয়াজ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ফরহাদ উদ্দীন সোহাগ, আমরা চাটগাঁবাসী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াসি উদ্দীন আনসারী, এডভোকেট কানিজ কাউসার রিমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, ইউসুফ বাহার চৌধুরী, লায়ন সাজ্জাদ উদ্দিন, অতিরিক্ত জিপি মোহাম্মদ মঈনউদ্দিন, ডা. এটিএম শহিদ উল্লাহ, লায়ন এস.এম ইউসুফ, হাজী নুরুল হক, মোহাম্মদ আরিফ, যুব অধিকার পরিষদের সেক্রেটারি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ, আরটিআর তারেক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য ইমন মোহাম্মদ, নুরুল আফসার চৌধুরী, আলহাজ্ব জসিম উদ্দীন, সাংবাদিক তানভির, এ. কে মোহাম্মদ ইফতেখার হাসান, মোহাম্মদ মিয়া, আব্দুল মোত্তালিব, সোহেল উদ্দীন, ফাতেমা ফেরদৌসী, মাহবুবা ইলা তোহফা, আব্দুল মন্নান হৃদয়, ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার এন আমিন প্রমুখ।

সেমিনারে সাঈদ আল নোমান তুর্য্য বলেন, আমার বাবা আমাদেরকে ছোটবেলা থেকেই চট্টগ্রামবান্ধব হতে শিখিয়েছেন। তিনি চট্টগ্রামের ভাষায় মনভরে কথা বলতে ভালোবাসতেন। তিনি চট্টগ্রামকে হৃদয়ে ধারণ করতেন। চট্টগ্রামকে পূর্নাঙ্গ বানিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়ন করতে আজীবন সংগ্রাম করে গেছেন। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, কর্ণফুলী সেতুসহ অনেক অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য্য।

মুফতি হারুন ইজহার চৌধুরী বলেন, আব্দুল্লাহ আল নোমান সবার সাথে সুন্দর সুসম্পর্ক রাখতেন। কারো সাথে ক্লেশে যেতে আমরা দেখিনি। চট্টগ্রামে সর্বজন গ্রহনযোগ্য রাজনৈতিক নেতা হিসেবে তাঁর সুনাম আছে। আল্লাহ তাঁর অবদান কবুল করুন।

জাহিদুল করিম কচি বলেন, আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামকে অসম্ভব ভালোবাসতেন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আমরা যারা কাজ করতাম তাদেরকে তাঁর সুনিপুণ নির্দেশনা ও অভিভাবক সুলভ আদর আপ্যায়নে আমরা আপ্লুত হতাম। তিনি কর্মীবান্ধব নেতা ছিলেন। সবসময় তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। তিনি চট্টগ্রামে ঐক্যের প্রতীক, তাঁর আদর্শ অনুসরণ করলে দলে কোন বিভাজন থাকবেনা।

সভাপতির সমাপনী বক্তব্যে এবিএম ইমরান বলেন, চট্টগ্রামের সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নেতারা আমাদের সম্পদ। তাঁদের আদর্শ চর্চার মাধ্যমে কর্ণফুলি সভ্যতা আরও বিকশিত হবে। তাই দলমত নির্বিশেষে চট্টগ্রামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরো বলেন, আব্দুল্লাহ আল নোমানের বৈশিষ্ট ছিলো তিনি শুনতেন বেশি বলতেন কম। তিনি তৃণমূলের কথা শুনতে চাইতেন বেশি। তারুণ্যের পাল্স ভালো বুঝতেন তাই যত্রতত্র যেনতেন কথা বলে তাদের মন ভাঙ্গতে চাইতেন না। বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের অবিসংবাদিত নেতা। সব দল—উপদলের নেতারা তাঁর কাছে আনুকূল্য পেত। তিনি সবাইকে সমান চোখে দেখতেন। তাঁকে হারিয়ে চট্টগ্রামে আমরা একজন নির্ভরযোগ্য অভিভাবক হারিয়েছি।

Next Post
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: মেয়র ডা. শাহাদাত

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: মেয়র ডা. শাহাদাত

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও মাঠের খেলোয়াড়দের জন্য ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও মাঠের খেলোয়াড়দের জন্য ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

by QALAM BD NEWS
October 15, 2026
0

নিউজ ডেস্ক : চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও প্যারেড মাঠে খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত...

দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু হলো গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম

দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু হলো গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম

by QALAM BD NEWS
October 15, 2026
0

শাহেদ সরওয়ার -সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বহুসাংস্কৃতিক...

যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ে কোনো তদবির চলবে না—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

যোগ্য ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ে কোনো তদবির চলবে না—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

by QALAM BD NEWS
October 11, 2026
0

রাউজানে বিএনপিকে সুসংগঠিত করতে ১৩ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা, সদস্যসচিব ফিরোজ আহমদ। নিউজ ডেস্ক :...

শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

by QALAM BD NEWS
October 5, 2026
0

ইউএই প্রতিনিধি: শাহেদ সরওয়ার :  সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রবিবার...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (117)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (21)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (910)
  • জাতীয় (110)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (51)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (3)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (14)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin