নিউজ ডেস্ক: কলম টিভি
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র রেজাউল করিম চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ইসলামের প্রচার ও প্রসারে আল্লামা শাহ আহমদ শফী তার জীবনের মুহুর্ত ব্যয় করেছে। তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক হয়েছে। তাঁর মৃত্যুতে দেশের ইসলাম প্রিয় জনতার মধ্যে একটি অপূরণীয় শূণ্যতা সৃষ্টি হয়েছে।’
রেজাউল করিম চৌধুরী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।







Discussion about this post