এম. শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি : জুলাই-আগস্ট মহান বিপ্লব এবং ৫ই আগস্ট ২০২৪ থেকে গনতন্ত্র উত্তরণের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে কাজ করে যাচ্ছেন দুই শতাধিক ডিগ্রী প্রকৌশলী। যাদের অনেকেই আইইবি’র ফেলো, মেম্বর এবং অসোসিয়েট মেম্বর। পেশাগত দক্ষতা বৃদ্দি এবং কারিগরি ও কূটনৈতিক সম্পর্কের জন্য “ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী-” শীর্ষক পেশাজীবি সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে দীর্ঘদিন ধরে।
শনিবার (৩ মে ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল ইব্রাহীম রেষ্টুরেন্টে প্রকৌশলী আমজাদ হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, এ কে এম নিজাম, আবু ইসকান্দর, আল আমীন, আব্দুল হামিদ, লুৎফর রহমান, মাহবুবুল আলম চৌধুরী এবং আমিনুল ইসলামসহ আরও অনেকে।
সভায় আই. ই.বি’ এর ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান, ফেলো প্রকৌশলী আবু ইস্কান্দারকে ভাইস চেয়ারম্যান এবং ফেলো প্রকৌশলী আমজাদ হোসেন খানকে সম্পাদকসহ ১৮ সদস্যের একটি প্রাথমিক কমিটি প্রস্তাব করেন ফেলো প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং প্রস্তাবটি সমর্থন করেন প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম তালুকদার। অতঃপর উপস্থিত আইইবি’র সকল সদস্যদের কণ্ঠ ভোটে সর্ব সম্মতিক্রমে কমিটি গৃহীত হয়। কমিটিতে স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে রয়েছেন- এ কে এম নিজাম, আব্দুল লতিফ, হামিদুল হক, আমিনুল ইসলাম, কামরুন নাহার রুপা, বিকো রায়, আব্দুস সাত্তার, পঙ্কজ কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই, আল-আমিন শান শাহ ফেরদৌস, মাহবুব উল আলম চৌধুরী এবং লুৎফর রহমান প্রমুখ।







Discussion about this post