কলম টিভি ডেক্সঃ দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ২৩১ জনের মৃত্যু হয়েছে। মোট এই পর্যন্ত মৃত্যু ২০ হাজার ৯১৬ জন। নতুন শনাক্ত ১৪ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রবিবার (১ আগষ্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৯১টি ল্যাবে ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১টি। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।







Discussion about this post