নিউজ ডেক্স, কলম টিভিঃ
গত ১০ সেপ্টেম্বর শুক্রবার কলম একাডেমী লন্ডন চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্হিতিতে নগরীর চেরাগী পাহাড়স্হ ইয়ালো বার্ড কার্যালয়ে এক সভা বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কলম একাডেমী লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার, সাধারন সম্পাদক লেখক ও গনমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম। এতে চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল ফয়েজি।মত বিনিময় সভায় আরো উপস্হিত ছিলেন দুর্জয় পাল,অরূপ কুমার বড়ুয়া,রাসু বড়ুয়া,প্রিয়াংকা সরকার,আবু সুফিয়ান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম বলেন, লেখকের অধিকার দিবস ১৮ সেপ্টেম্বর পালনে যে কর্মসুচী বিশেষ করে আগামী ১৮/৯/২১ তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবের ২য় তলা এস আর হলে কলম একাডমী লন্ডন কর্তৃক চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যােগ নেয়া হয়েছে তাতে কলম একাডেমী লন্ডনের সকল নেতা কর্মী সহ সর্বস্তরের লেখক, কবি সাহিত্যিকের অংশ গ্রহন ও একাত্মতা প্রকাশের এর মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব। সবাইকে সাংবাদিক সম্মেলন সফল করা জন্য,নির্ধারিত দাবী যথাযত কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য তিনি সবার নিকট অনুরোধ জানান।







Discussion about this post