চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন সাংবাদিক কনফারেন্স (সি এম জি) হলে ১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ কুদরত-ই
খোদা তোতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভাষানী ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ছিদ্দিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক পরিবহন ইউনিয়ন চট্টগ্রাম শাখার উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী,বিশেষ অতিথি অারও উপস্থিত ছিলেন বিলস চট্টগ্রাম শাখার সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভুট্টচার্য্য।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশের শ্রমজীবী মানুষের গুলো মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত শ্রম দেওয়ার পরেও তারা কখনো তাদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে সরকার ও বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো আদায় করতে পারেনি।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, যতদিন আমরা শ্রমিক সংগঠন গুলো এক কাতারে আসতে না পারবো ততদিন আমরা শোষিত সমাজের কালো থাবা থেকে আমাদের অধিকার আদায় করতে পারবো না।
তাই আমরা সকল নিপিড়ীত শ্রমিকের অধিকার আদায় করতে সকল শ্রমিক সংগঠন গুলো এক কাতারে এসে দুর্বার আন্দোলনের মাধ্যমে শোষিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবো।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের নেতা মোস্তফা কামাল, মোঃ সেলিম, মাহমুদ আলম পান্না, তোফাজ্জল হোসেন, বোরহান উদ্দিন,মোঃ লিটন,মোশারফ হোসেন প্রমুখ।
Discussion about this post