কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ
হতদরিদ্র এতিম,অসহায়,পথ শিশুদের পাশে বিত্তবানদের দাড়ানোর আহ্বান জানিয়েছেন কবি ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলাম।
শুক্রবার ৭মে “জাগো নারী” ও” হৃদয় টিভির” ব্যবস্হাপনায় চট্টগ্রামস্হ অপরাজেয় বাংলাদেশ (চট্টগ্রামস্হ হোটেল হিল টন) এক ইফতার বিতরণ সম্পন্ন হয়। এতে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কবি,প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলাম।এতে আরো উপস্হিত ছিলেন সাংবাদিক চৌধুরী মোঃ রিপন,হৃদয় টিভির চেয়ারম্যান তাসলিম হাসান হৃদয়,অপরাজেয় বাংলাদেশ এনজিও সংস্হার নির্বাহী জিন্নাত আরা খানম ও অন্যান্য নেতৃবৃন্দ।
কবি ও মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলাম বলেন,শিশু মানে ভালোবাসা আদর,মমতা। কেউ যখন শিশুদের পথশিশু, টোকাই, রাস্তার ছেলে বলে তখন খুব কষ্ট লাগে। আমাদের দেশে পথশিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। আসলে এর মূলে রয়েছে অজ্ঞতা, দারিদ্রতা, শিক্ষা ও সচেতনতার অভাব। একশ্রেণির অশিক্ষিত ও দরিদ্র মানুষ অপরিকল্পিতভাবে সন্তানের জন্ম দিয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে পরিত্যাগ করে। এভাবেই বাড়তে থাকে অবহেলিত পথশিশুর সংখ্যা। আজকে এখানে এসে জানলাম এই সব শিশু তাদের মা কে, বাবা কে,তা তারা জানে না।তাদের কে রাস্তা থেকে পুলিশ তুলে শিশু শ্রম হ্রাস করণ প্রকল্প অপরাজেয় বাংলাদেশ এ রেখে গেছে এখন এটি তাদের আশ্রয়স্হল। কেননা এখন মানুষের মধ্যে মানবতাবোধ এবং মনুষ্যত্ব দিন দিন হ্রাস পাচ্ছে এবং এই পথ শিশুর সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে,এখন ছোট ছোট বাচ্চারা রাস্তায় পত্রিকা বিক্রি করে,ফুল বিক্রি করে,কিছু খাবে বলে টাকা চায় তাদের কথা কে ভাববে -বাস্তবে ওদের কেউ নেই।যে বয়সে তাদের হাতে থাকা উচিৎ বই-খাতা সে বয়সে তাদের হাতে থাকে প্লাস্টিকের বস্তা। রাস্তায় রাস্তায় তারা প্লাস্টিক খুঁজে,কি নির্মম বেদনাময় দৃশ্য।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক গবেষণায় দেখা গেছে, পথশিশুদের ৫১ ভাগ ‘অশ্লীল কথার শিকার’ হয়। শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় ২০ শতাংশ। সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হয় মেয়েশিশু। ১৪ দশমিক ৫ শতাংশ পথশিশু যৌন নির্যাতনের শিকার হয়। আর মেয়ে পথশিশুদের মধ্যে ৪৬ ভাগ যৌন নির্যাতনের শিকার।বিভিন্ন বিদেশী সংস্থা যেমন ইউরোপিয়েন ইউনিয়ন কর্তৃক অর্থায়নে অপরাজেয় বাংলাদেশ পরিচালিত হয়।মানবাধিকারকর্মী মোঃ কামরুল ইসলাম এই সব পথ শিশুদের নিয়ে কাজ করায় আপরাজেয় বাংলাদেশ নামের এই এনজিও সংস্থার চট্টগ্রামস্হ নির্বাহী জিন্নাত আরা বেগম ও এই সুন্দর আয়োজনের জন্য মোঃ তাসলিম হাসান হৃদয়ের প্রশংসা করেন।
Discussion about this post