আজ ১৬ /২/২০২১ রোজ মঙ্গলবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম আহ্বায়ক কমিটির
এক আলোচনা সভা চকবাজারস্হ গুলজার টাওয়ার প্রসিড অন অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক একে এম নুরুল বশর। বিভাগীয় সদস্য সচিব লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য কবি ও প্রাবন্ধিক মো. কামরুল ইসলাম, লায়ন কবিরুল ইসলাম, এম কে বড়ুয়া, মাহতাব উদ্দিন চৌধুরী, ডি,আই,এম জাহাঙ্গীর আলম,নুরুল পাশা,মো. নুরুল আবছার, সুপলাল বড়ুয়া, আতিকুল ইসলাম, জাহানারা বেগম সহ প্রমুখ।
সভায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ বলেন,এই করোনা কালে কিন্ডারগার্টেন স্কুল সমুহের দুঃসময়ে স্কুল সমূহকে বাঁচাতে সকলের এগিয়ে আসা উচিত। নেতৃবৃন্দ আগামী ১৯/২/২০২১ তারিখ কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ পাঠ,কিন্ডারগার্টেন অন লাইন টিভির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে অংশ গ্রহনের অনুরোধ করেন।কিন্ডারগার্টেন সেক্টরকে বাঁচাতে সবাইকে হাতে হাত রেখে আগামীতে সহযোগিতা করতে ও সংগঠনকে এগিয়ে নিতে সকলে একই মত পোষন করেন।
Discussion about this post