বাবর মুনাফ:বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান বাংলার ঐতিহ্য। সকলে মিলেমিশে এই মাটিতে বড় হয়েছি। এ সম্প্রীতিকে লালন করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রজত কুমার বিশ্বাস, কণ্ঠ শিল্পী এডভোকেট অরুণ কুমার দত্ত, প্রবীর দত্ত, বিকাশ সিকদার, সুব্রত দত্ত রাজু, তুহিন চৌধুরী, চিন্ময় চক্রবর্তী ও দীপ্ত চক্রবর্তী প্রমুখ।







Discussion about this post