কলম টিভি নিউজ ডেক্সঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুপ্রাণিত এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলদেশ গড়ার প্রচারের একমাত্র জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া, সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি জাহানারা সাবের, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন একযুক্ত বিবৃতিতে আজ ২৪ আগষ্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস কাবের সামনে অনুষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা কর্তৃক মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় কতিপয় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী হামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাস শোকাবহ আগষ্টে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধার সন্তানদের উপর এধরণের হামলা গভীর দুঃখজনক ও ন্যাক্কারজনক। এধরণের হামলা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন ব্যক্তি মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দরা অবিলম্বে এই হামলায় জড়িত দোষী ও দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানান।






Discussion about this post