কলম টিভি নিউজ ডেক্স ::
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নব-নির্বাচিত মেয়র বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের সত্য সংবাদ তুলে ধারার আহবান জানান। সাংবাদিকরা যেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। যারা সত্যের পথে থাকেন তাদের কখনো কেউ আটকে রাখতে পারেনা। হয়তো সাময়িক সমস্যা হতে পারে তবে তা কখনোই সত্যকে আটকে রাখতে পারেনা। কারণ সত্যের জয় সবসময়ই হয়।
তিনি গণমাধ্যমের সবাইকে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন। ১৪ ফেব্রুয়ারি রবিবার রাতে এমএসকে নিউজের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এমএসকে নিউজের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশক আলহাজ্ব এম আশরাফুল আলম, উপদেষ্টা আবুল কালাম কন্ট্রাক্টর, ইন্জিনিয়ার সেলিম উল্লাহ, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, এডভোকেট ধৃতিমান আইচ, আলহাজ্ব আবু ছৈয়দ সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আলী বেলাল শাহেদ, সাংবাদিক এস.ডি জীবন, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পী, নুর উদ্দিন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ নিশাত, মোহাম্মদ জোনাইদ প্রমুখ।
প্রকাশক আলহাজ্ব এম আশরাফুল আলম বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে চলে দায়িত্বশীল ভূমিকা পালন করত হবে। সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, বাঙ্গালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের লক্ষ্যে এমএসকে নিউজ পরিবারকে কাজ করতে হবে।
Discussion about this post