নিউজ ডেক্স,কলম টিভিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় নগরবাসীর প্রতি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানিয়ে বলেন, করোনা মহামারির বিশেষ পরিস্থিতিতে আমরা এবারের পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি। ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। কিন্তু বৈশ্যিক মহামারির বিশেষ পরিস্থিতিতে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে কোনভাবেই যেন নিজের ও পরিবারের বিপদ ডেকে না আনি। নগরবাসীর প্রতি আমার আহবান থাকবে আপনার স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে ঈদ উদযাপন করুন। গরুর হাটে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কোরবানির জবাইকৃত পশুর রক্ত গর্তে ভরে মাটিতে পুঁতে ফেলুন। না হলে এসব রক্ত পানির সাথে মিশে নালা-নর্দমায় গিয়ে পরিবেশ দুষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়াবে। কাজেই নিজে সুরক্ষিত থাকুন – নগরবাসীকে নিরাপদে রাখুন।







Discussion about this post