এম. শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ২৬ মার্চ বুধবার দুবাই ব্লু সেলসি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় গিয়াস উদ্দিন সিকদারের কোরআন তেলাওয়াত দিদারুল আজমের নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগীয়া আস্তানা শরীফ এর মোন্তাজেম মাওলানা জিয়াউর রহমান আহমাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটি নেতা কাজী মুহাম্মদ আলী, রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক, প্রবাসী সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি সামসুর রহমান সোহেল, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক, মুহাম্মদ এনাম হোসেন, ফখরুদ্দীন মুন্না, শফিউল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, আব্দুল মোমেনসহ আরও অনেকে।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।







Discussion about this post