নিউজ ডেস্ক : ২৬ ই মার্চ, বুধবার বন্দর নগরী চট্টগ্রাম এর একটি অভিজাত রেস্তোরায় ফোরাম-৮৮ চট্টগ্রাম এর উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
ফোরাম-৮৮, চট্টগ্রাম বন্ধু মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ফোরাম-৮৮, চট্টগ্রাম বন্ধু কবি, লেখক ও গনমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী মহসিন কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবদুল আজিজ, মোঃ আবু সুফিয়ান সহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজ উদ্দিন, জসীম উদ্দিন ভূঁইয়া, মীর মোঃ সাইফুল ইসলাম, মাহফুজুল হক ফরহাদ, হাসান মাইনউদ্দিন মাসুদ, নাজিম উদ্দিন ফরিদুল আলম, আবুল কালাম, নুরনবী, খোরশেদ হায়াত ইকবাল বাহার, আবু কায়সার, হারুন অর রশিদ, কুতুব উদ্দিন, জমির বাদশা, এসএম সিরাজুল ইসলাম, ইকবাল কবির খসরু, মহিম উদ্দিন, আলী কাউছার, বিপ্লব চক্রর্বতী, মোঃ গোলাম সরওয়ার চৌধুরী সহ প্রমুখ।
বক্তারা বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান আমাদের মাঝে আসে। রমজান এমন একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস, যাতে রাব্বে কারিমের পক্ষ থেকে রহমতের বারি ধারা বর্ষিত হয়। উন্মুক্ত করে দেওয়া হয় আকাশ, জমিনের সব বরকতের দরজা। এ মাসে মোমিন বান্দাগণ সত্যি কারার্থেই হৃদয়ে এক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি অনুভব করেন। অনুভব করেন হৃদয়জুড়ে এক আত্মপ্রশান্তি, আত্নতৃপ্তির ঢেকুর। সৃষ্টি হয় মহান মালিকের সন্তুষ্টির পথে চলার অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা।
মোমিনের দেহমনে প্রবাহিত হয় এক নৈসর্গিক হিমেল বাতাস। যার ছোঁয়ায় কঠোর ও পাষাণ হৃদয়ও নম্র, শান্ত ও প্রশান্ত হয়ে যায়। মোমিনের স্মৃতিপটে উদ্ভাসিত হয় জান্নাতের অপরূপ, অভূতপূর্ব, মনোমুগ্ধকর নয়ানাভিরাম দৃশ্য। হৃদয়ের ক্যানভাসে ছবি অঙ্কিত হয় চিরসুখের বাসস্থান জান্নাতের চিত্রসমূহের। এসব মাহে রমজানের প্রভাব। রমজান ব্যক্তিজীবনকে সুশৃঙ্খল ও পরিপাটি করে। নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে সব কাজ সম্পাদনে অভ্যস্থ হওয়া শেখায়। মানুষের আচার-আচরণ, চরিত্রে দেখা দেয় এক অভূবপূর্ব পরিবর্তন।
পরিলক্ষিত হয় আল্লাহর আনুগত্যের দিকে বিরামহীন ভাবে ছুটে চলার দৃঢ় প্রত্যয়। মাহে রমজানে রোজাদার ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সুদ-ঘুষ ব্যভিচার সহ সব ধরনের পাপাচার থেকে নিজ কে পরিশুদ্ধ করে নেয়। রমজান মানুষকে ভ্রাতৃত্ববোধ শেখায়, ভালোবাসতে শেখায়।
বক্তারা আরো বলেন, শিক্ষা জীবন শেষে সব স্বাবলম্বী ফোরাম সদস্য গন মানসিক স্বস্তি বা আনন্দের খোঁজে মানবতার কল্যানে মাঝে মাঝে একত্রিত হয়ে তারা আনন্দ খুঁজে বেড়ায়।
সভাপতি এ সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।







Discussion about this post