নিউজ ডেস্ক : ফতেহনগর অদুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা হল রুমে গত ৫ এপ্রিল শনিবার বিকাল ৩টা হতে অরাজনৈতিক সংগঠন অদুদিয়ার বন্ধন কর্তৃক অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৫ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মুহাম্মদ দিদারুল আলম ওয়াহেদীর সভাপতিত্বে মুহাম্মদ আকতার হোছাইনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন আব্দুল ওয়াহেদ কুতুবী, নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আব্দুল কাদের।
এতে বক্তব্য রাখেন মুহাম্মদ জমির হোসেন, মোজাম্মেল হক ওয়াহেদী,মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ আজম হোসেন, মুহাম্মদ এরশাদ হোসেন, মুহাম্মদ আলাউদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, হাফেজ মুহাম্মদ এনামুল হক, আবু মুছা, মুহাম্মদ শওকত হোসেন, ওমর ফারুক, গিয়াসউদ্দিন সাকিব, আরিয়ান, সেলিম উদ্দীন সহ প্রমুখ।
“বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক, ঈদ আনন্দে সবাই একসাথে থাকুক।”এ শ্লোগান সামনে রেখে বক্তারা স্মৃতিচারণের মধ্যদিয়ে নিজেদের সেরা মুহূর্তগুলো তুলে ধরেন।
ঈদ পুনর্মিলনের অংশ বিশেষ ছিল কুশল বিনিময়, সুস্বাদু খাবার, আড্ডা এবং কমিটি নবায়ন।
এতে মুহাম্মদ দিদারুল আলম ওয়াহেদী’কে সভাপতি এবং মুহাম্মদ আবু মুছা’কে সাধারণ সম্পাদক পদে ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।
পরিশেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







Discussion about this post